হবিগঞ্জে হামিদা সিরাজ ফাউন্ডেশনের সহযোগিতায় ঘর পেলেন অসহায় রেনু বেগম

প্রকাশিত May 31, 2025
হবিগঞ্জে হামিদা সিরাজ ফাউন্ডেশনের সহযোগিতায় ঘর পেলেন অসহায় রেনু বেগম

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হামিদা সিরাজ ফাউন্ডেশনের প্রজেক্ট স্বপ্নপূরণের আওতায় হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের স্বামীহারা দরিদ্র রেনু বেগমকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ মে) আনুষ্ঠানিকভাবে ঘরটি তাকে উপহার হিসেবে বুঝিয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, হামিদা সিরাজ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর নাসির হোসাইন তানভীর, প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইদুর রহমান সফয়দ মিয়া, সদস্য কাউসার তালুকদার, আব্দুল হাকিম হৃদয়, আব্দুল কাহার রাফি, সেলিম আহমেদ, তোফাজ্জুল হোসেন, আহমেদ মিরন ও রফিকুল ইসলাম।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, হামিদা সিরাজ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালাচ্ছে। এবার অসহায় রেনু বেগমকে মাথা গোঁজার ঠাঁই করে দিলো।
নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত রেনু বেগম হামিদা সিরাজ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।