কোম্পানীগঞ্জ থেকে ১৭০ বোতল ফেনসিডিল সহ ১ জনকে গ্রেফতার করলো র‌্যাব

প্রকাশিত May 22, 2025
কোম্পানীগঞ্জ থেকে ১৭০ বোতল ফেনসিডিল সহ ১ জনকে গ্রেফতার করলো র‌্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১৭০ বোতল ফেনসিডিল সহ ১ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (২১ মে) রাত ৯টার দিকে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডভুক্ত বোরদেও এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ১৭০ বোতল ফেনসিডিল সহ মো. জজ মিয়া (২৭, পিতা ফারুক মিয়া, লাচুখাল, কোম্পানীগঞ্জ, সিলেট) নামের একজনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে র‌্যাব তার নিকট থেকে ১টি পিকআপ ভ্যানও উদ্ধার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।–তথ্য বিবরণী