শাল্লায় ছাত্রদলের ইফতার মাহফিল || প্রধান অতিথি ছিলেন তাহির রায়হান চৌধুরী

প্রকাশিত March 5, 2025
শাল্লায় ছাত্রদলের ইফতার মাহফিল || প্রধান অতিথি ছিলেন তাহির রায়হান চৌধুরী

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা ছাত্রদলের উদ্যেগে শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ/২০ ফাল্গুন) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল। বিশেষ অতিথি ছিলেন, দিরাই পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান, শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্মআহ্বায়ক আব্দুল করিম, অন্যতম সদস্য আবুল কালাম আজাদ, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল রাজ্জাক, সিনিয়র যুগ্মআহ্বায়ক রুবেল আহমেদ দুলাল, যুগ্মআহ্বায়ক মাহবুব হোসনে শিশু, স্বেচ্ছাসেবক দলের ভারপাপ্ত আহ্বায়ক নূরুল আমীন ও ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্নার সভাপতিত্বে ও সদস্য সচিব তোফাজ্জল হক বাপনের সঞ্চালনায় ইফতার মাহফিলে অতিথিবৃন্দ জাতীয়তাবাদী শক্তিকে বিএনপির পতাকা তলে সমবেত হয়ে বেগম খলেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।