নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের মাধবপুর উপজেলা এলাকা থেকে ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার (২ মার্চ) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কাউছারনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় হবিগঞ্জ সদর মডেল থানার ডাকাতি মামলার আসামি আলামিনকে (২৪, পিতা মো নানু মিয়া, উচাইল, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।