পবিত্র রমজান উপলক্ষে সিলেট মহানগরীতে আসহাব ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি/৯ ফাল্গুন) সকালে মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আসহাব ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মিনহাজ আহমদ। বিশেষ অতিথি ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো ফয়জুল হক। আরো উপস্থিত ছিলেন, আসহাব ফাউন্ডেশনের সদস্য ছাদেকুর রহমান, আব্দুস সামাদ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এবার প্রতিজনকে প্রায় ২৫০০ হাজার টাকা করে ৫০ জনকে নগদ আর্থ সহায়তা প্রদান করা হয়।