বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট কোতয়ালি পশ্চিম থানার আলোচনা সভা

প্রকাশিত February 16, 2025
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট কোতয়ালি পশ্চিম থানার আলোচনা সভা

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন কোতয়ালি পশ্চিম থানা শাখার উদ্যোগে ‘আদর্শ সমাজ বিনির্মাণে রাসূল (সা) এর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে থানা শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট কোতয়ালি পশ্চিম থানা শাখার সভাপতি কামরান হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের সিলেট মহানগরী শাখার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সাজিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগরী শাখার অফিস ও প্রচার সম্পাদক আব্দুল মুকিত ও জালালাবাদ থানা শাখার সভাপতি ইশমাম আহমদ।
থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক সুমন আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারি নাসির আব্দুল্লাহ, বায়তুলমাল সম্পাদক নূর মুহাম্মদ, প্রশিক্ষণ সম্পাদক সুমন আহমদ, ১০ নম্বর ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক আব্দুর রহিম রাফি, স্কুল বিভাগ বায়তুলমাল সম্পাদক ইমন আহমদ, ক্রীড়া সম্পাদক আলমাস আহমদ, স্বপন আহমদ, পাবেল আহমদ, আতিক আহমদ প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি