প্রবাসী উদ্যোগে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ হাসপাতাল প্রতিষ্ঠা নিয়ে মতবিনিময়

প্রকাশিত February 11, 2025
প্রবাসী উদ্যোগে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ হাসপাতাল প্রতিষ্ঠা নিয়ে মতবিনিময়

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : সিলেটের ওসমানীনগর উপজেলার খাদিমপুরে নির্মিতব্য আন্তর্জাতিক মানের এনআরবি হাসপাতালের কার্যক্রম নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি/২৮ মাঘ) দুপুরে এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোক্তা ইংল্যান্ডের বিশিষ্ট ইমিগ্রেন্ট সলিসিটর ব্যারিস্টার লুৎফুর রহমান তার বাড়িতে এই মতবিনিময়ের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল ডা আব্দুল্লাহ আল হারুন, ইউকে জেএমজে কার্গো সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ ও শেফ আবুল খায়ের সহ প্রবাসী কমিউনিট নেতৃবৃন্দ।
আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই হাসপাতালটি প্রবাসী সহ দেশবাসীর উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করবে বলে ব্যারিস্টার লুৎফুর রহমান জানান।