বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সেবামূলক প্রতিষ্ঠান বুরো বাংলাদেশ সুনামগঞ্জ সদর শাখা ৫ শতাধিক অসহায়, গরীব, দুস্থ ও দিনমজুরের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জানুয়ারি/২৫ পৌষ) সকালে
সুনামগঞ্জ এইচ এম পি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ। বুরো বাংলাদেশ সুনামগঞ্জ সদর শাখা ব্যবস্থাপক মো গোলাম মোস্তাফার সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক মো মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, বুরো সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার মিজানুর রহমান, এইম এম পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ইনছান মিয়া, বুরো দিরাই শাখা ব্যবস্থাপক এস এম ছানোয়ার হোসেন ও বিশ্বম্ভরপুর শাখা ব্যবস্থাপক মো শাহ আলম। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।