আবির হাসান-মানিক, তাহিরপুর প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি ফুচকার চালান জব্দ করেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে উপজেলার লাউড়েরগড় সীমান্তে ভারতীয় এই ফুচকা জব্দ করা হয়।
জব্দকৃত ফুচকার পরিমাণ ৭ হাজার ৩১০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৬২ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প সদস্যরা অভিযান চালান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বস্তাভর্তি ফুচকা রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।