নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১০৮ বোতল বিদেশী মদ সহ ১ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে জৈন্তাপুর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় এই বিদেশী মদ উদ্ধার ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শীমলা পূর্বপাড়া গ্রামের মো শাহ আলীর ছেলে মো রনজু শেখকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জব্দকৃত আলামত সহ জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।