হবিগঞ্জে সালেহ আহমদ নক আউট টুর্নামেন্টে লাখাই জিরুন্ডা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

প্রকাশিত December 9, 2024
হবিগঞ্জে সালেহ আহমদ নক আউট টুর্নামেন্টে লাখাই জিরুন্ডা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে সালেহ আহমদ নক আউট ফুটবল টুর্নামেন্টে লাখাই জিরুন্ডা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে বানিয়াচং ডা আশিক এন্ড ফ্রেন্ডস এফসি একদশ।
সোমবার ৯ ডিসেম্বর/২৪ অগ্রহায়ণ) বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রায় ৫০ হাজার দর্শক খেলা উপভোগ করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, খেলার পৃষ্ঠপোষক সালেহ আহমদ, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল আউয়াল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মুশফিক আহমেদ। সভাপতিত্ব করেন, হবিগঞ্জ খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান।
টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়।