আনন্দ আয়োজনে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ১৫ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত December 7, 2024
আনন্দ আয়োজনে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ১৫ বছর পূর্তি উদযাপন

আনন্দ আয়োজনে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ১৫ বছর পূর্তি উদয়াপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে শাহজালাল উপশহরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী, মানবাধিকার কর্মী ড মো বদরুল আলম সোহাগ।
তিনি বলেন,সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট দীর্ঘ ১৫ বছরে সততা, ন্যায়পরায়ণতা ও জনকল্যাণমূলক সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে।
সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমনের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক রুহুল ইসলাম মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা আহমেদ হোসাইন ছানু, জেলা কর আইনজীবী সমিতির সমাজকল্যাণ সম্পাদক মো জহিরুল ইসলাম রিপন ও সাপ্তাহিক ইউনানী কন্ঠ পত্রিকার সম্পাদক আক্তার হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল সহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি