বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর/৬ অগ্রহায়ণ) সকালে জেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে প্রাণীসম্পদ অফিসের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে প্রাণীসম্পদ অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় এতে উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ডা রাজেশ সিংহ মিথুন ও অন্যরা।
প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে সচেতনতামূলক তথ্যচিত্র উপস্থাপন করেন, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড খালেদ সাইফুল।