হিলসিটি একাডেমির মালিকানা হস্তান্তরের প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন

প্রকাশিত November 15, 2024
হিলসিটি একাডেমির মালিকানা হস্তান্তরের প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকায় অবস্থিত প্রায় ৩ যুগের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান হিলসিটি একাডেমির মালিকানা হস্তান্তরের প্রতিবাদে শিক্ষার্থীদের অভিভাবকরা মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় একাডেমির প্রধান ফটকেিএ কর্মসূচি পালন করা হয়।
এসময় অভিভাবকরা অভিযোগ করেন, হিলসিটি একাডেমি কর্তপক্ষ হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানটি বিক্রি করে দিয়েছেন। নতুন মালিকরা সেখানে মাদরাসা ও ইংলিশ মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে উদ্যোগ নিয়েছেন, যা বর্তমান শিক্ষার্থীদেরকে চরম বিপাকে ফেলেছে।
মানববন্ধনে বক্তব্য দেন, হিলসিটি একাডেমির অভিভাবক পরিষদের সভাপতি আখতার হোসেন খোকন, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, হিফজুর রহমান খান, ইফজালুর রহমান, মাহবুবুর রহমান ও রাজন পাল।