বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে মদ সহ ২ জন আটক

প্রকাশিত October 28, 2024
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে মদ সহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) দুই দিনে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পৌণে ৫ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করেছে।
রবিবার (২৭ অক্টোবর/১১ কার্তিক) জকিগঞ্জ ব্যাটালিয়ন সিলেটের জৈন্তাপুর উপজেলার চাংগিল নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় একটি সিএনজি অটোরিকশা থেকে ৪৭ বোতল ভারতীয় মদসহ মো জয়দুল হোসেন নামে একজনকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় মদ ও অটোরিকশার সিজার মূল্য ৪ লাখ ৭০ হা্জার ৫০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন এর আগেরদিন জৈন্তাপুর উপজেলার ইটাখাল নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মো শহর উল্লাহ নামে একজনকে আটক ও ৪ হাজার ৫০০ টাকা মূল্যের ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করতে সক্ষম হয়।