মাধবপুর প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগন্জের মাধবপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর/১১ আশ্বিন) দুপুরে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরীর পরিচালনায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি শহিদ উল্লা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইমরুল হাসান জাহাঙ্গীর, সদ্য সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনি, উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, যুবদলের যুগ্মআহ্বায়ক মশিউর রহমান মুর্শেদ, যুবদল নেতা সাদেক মিয়া রায়হান উদ্দিন ফরিদ, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, সদস্য এমদাদুল হক সুজন, যুগ্মআহ্বায়ক মো আবজাল পাঠান ও জসিম সিকদার। যুবদল নেতারা জানান, এবারে প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার আয়োজন না করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হচ্ছে।