নবীগঞ্জে সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মোৎসব উদযাপনে সভা

প্রকাশিত October 27, 2024
নবীগঞ্জে সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মোৎসব উদযাপনে সভা

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যাগে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম জন্মোৎসব উদযাপনের লক্ষ্যে শুক্রবার (২৫ অক্টোবর) রাতে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউর আখড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে।
নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি ডা মৃন্ময় কান্তি দাশ বিজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, কমল আচার্য্য, কাজল আচার্য্য, কানু লাল দাশ, তাপস বনিক, জন্টু দাশ, সহসভাপতি নিখিল সূত্রধর, সুব্রত দাশ, সুবিনয় পুরকায়স্থ, অর্থ সম্পাদক তনয় কান্তি ঘোষ অনজন, সহ অর্থ সম্পাদক সজল দেব, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার ধাম, প্রচার সম্পাদক প্রদীপ দাশ, সুশান্ত শীল, নয়ন দাশ, বৌদ্ধ গোপ, কাজল গোপ, সুবল মালাকার, হৃদয় শীল প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটির তত্ত্বাবধানেই উৎসব পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।