নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেফতার

প্রকাশিত October 21, 2024
নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ আসামি গ্রেফতার হয়েছে।
পুলিশ জানায়, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কামাল হোসেনের দিক নির্দেশনায় এসআই রাজিব রহমান, এসআই পিযুষ কান্তি দেবনাথ, এএসআই সুব্রত কুমার দাশ ও এএসআই মো সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, এক বছরের সশ্রম সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি সদর ইউনিয়নের বারৈকান্দি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ফজল মিয়া (২৩), চৌশতপুর গ্রামের দুদু মিয়ার ছেলে কয়সর মিয়া (২০), পৌরসভার ছালামতপুর এলাকার মৃত ঝাড়ু মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩২) ও উপজেলার কমলাপুর গ্রামের বাতেন উল্লার ছেলে বজলু মিয়া (৪৫)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।