নবীগঞ্জের দত্তগ্রামে নকআউট ফুটবল খেলা উপভোগ করলেন ১০ হাজার দর্শক

প্রকাশিত October 20, 2024
নবীগঞ্জের দত্তগ্রামে নকআউট ফুটবল খেলা উপভোগ করলেন ১০ হাজার দর্শক

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামে নকআউট ফুটবল টুর্নামেন্টে বেরীগাঁও একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে নূরুল আমিন ফুটবল একদশ। সববয়সের প্রায় ১০ হাজার দর্শক খেলাটি উপভোগ করলেন।
খেলায় উভয় দলে একজন নাইজেরিয়ান ও একজন উগান্ডার খেলোয়াড় মাঠে নামেন। ফলে খেলাটি আকর্ষণীয় হয়ে উঠে। খেলা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা। বসার বা দাঁড়াবার জায়গা পেয়ে অনেকেই আশেপাশের গাছে চড়ে ডালে ঝুলে-বসে খেলা উপভোগ করেন।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় খেলা শুরু হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশ টেলিভিশনের ওভারসিজ প্রতিনিধি আশরাফ উদ্দিন। সভাপতিত্ব করেন, শুভেচ্ছা স্পোর্টিং ক্লাবের সভাপতি ছানু মিয়া। এছাড়াও বক্তব্য দেন, দত্তগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আহমেদ ও জাতীয় পার্টির নেতা ইউসুফ আলী।
খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানারআপ দলকে টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।