হবিগঞ্জে বীজ ডিলার সম্মেলনে রক্সি-১ ও রক্সি-২ ধান চাষ করার আহ্বান

প্রকাশিত October 20, 2024
হবিগঞ্জে বীজ ডিলার সম্মেলনে রক্সি-১ ও রক্সি-২ ধান চাষ করার আহ্বান

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে বেøসিং গ্রæপের বীজ ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর/৩ কার্তিক) দিনব্যাপী হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বেøসিং গ্রæপের হেড অব বিজনেস্ কৃষিবিদ মো আল্-আমিন।
বাংলাদেশ সীড এসোসিয়েশনের হবিগঞ্জ জেলা সভাপতি মো তাজুল ইসলামের সভাপতিত্বে ও বেøসিং গ্রæপের রিজিওনাল সেলস্ ম্যানেজার (শ্রীমঙ্গল ডিপো) মো সেলিম আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেøসিং গ্রæপের সেলস্ ম্যানেজার নজরুল ইসলাম, বাংলাদেশ সীড এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এমরান মিয়া, জেলা সার ও কীটনাশক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো নূরুল হক, বীজ ব্যবসায়ী হুমায়ূন কবির, হামিদুল হক আখঞ্জী, সৈয়দ ইকবাল ও মিজানুর রহমান মিজান।
সম্মেলনে আসন্ন বোরো মওসুমে বেøসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদিত সুপার হাইব্রিড ধান বীজ রক্সি-১ এবং রক্সি-২ এর গুণগত মান তুলে ধরা হয়।
সম্মেলনে উচ্চ ফলনশীল রক্সি-১ ও রক্সি-২ জাতের ধান চাষ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।
সম্মেলনে ৭০ জন ব্যবসায়ী ও কৃষক উপস্থিত ছিলেন।