চুনারুঘাটে ৪৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯

প্রকাশিত October 17, 2024
চুনারুঘাটে ৪৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে এই গাঁজাসহ উপজেলার সুন্দরপুর গ্রামের মো শামসুল হক (৪৮, পিতা মৃত নিম্বর আলী) ও জাহিদুল ইসলামকে (২০, পিতা আব্দুল মজিদ) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজাসহ তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।