নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি), সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টহল দল সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে সারি নদী থেকে অবৈধভাবে উত্তোলিত ৬০ লাখ টাকার বালু জব্দ করেছে।
আভিযানিক দল উপজেলার পাখিবিল, কামরাঙ্গীচর ও উত্তর কামরাঙ্গীচর এলাকায় অভিযান পরিচালনাকালে বালুভর্তি হাইড্রোলিক ড্রামট্রাকসহ এক ব্যক্তিকেও আটক করে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পরিবেশ অধিদপ্তরের দুই জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।