সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারিবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার বুধবারিবাজারে বিএনপি নেতা মানিক মিয়ার বাড়িতে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আহাদ নানুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ আহমদ জিল্লুর ও শাহজাহান আহমদের যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন, বুধবারিবাজার ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাওন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন বিএনপি নেতা আলী হোসেন, আনু আহমদ ও সমছুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, নিয়ামত আলী, আলিম উদ্দিন, কয়েছ আহমদ, সহির উদ্দিন, ছলফু মিয়া, কবির আহমদ, আতিক আহমদ, সুহেল আহমদ, মাহবুব আলম ছানা ও আশু মিয়া। সংবাদ বিজ্ঞপ্তি