দিরাই থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর বাজারে ৯৬ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাকৃত ব্যক্তির নাম বিল্লাল মিয়া। সে পার্শ্ববর্তী শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের হাসেম মিয়ার ছেলে। গত ৮ অক্টোবর রাত ১২টায় দিরাইয়ে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত মেজর মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বিল্লাল মিয়াকে দিরাই থানার এসআই বাদলের নিকট হস্তান্তর করা হয়।
এসআই খছরুল আলম বাদল জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি বিল্লাল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।