বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে কবরস্থানে গরু-ছাগল চড়াতে গিয়ে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৫০) নামে একজন নিহত হয়েছেন।
বুধবার, ৯ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর দক্ষিণপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত তাজুল ইসলাম এ গ্রামেরই সিরাজুল ইসলামের ছেলে। বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
এলাকার লোকজন জানান, দৌলতপুর গ্রামের দক্ষিণপাড় ও উত্তরপাড়ের লোকজন সিদ্ধান্ত নিয়েছিলেন, কবরস্থানে গরু ছাগল-চড়ানো যাবে না। েএজন্য দেয়ালও দেওয়া হয়েছে। এরপরও এক পক্ষে লোকজন গরু-ছাগল চড়াতে গেলে অন্যপক্ষের তাজুল ইসলাম নিষেধ করেন। তখন প্রতিপক্ষ তার উপর হামলা চালায়।
ফিকলের আঘাতে ঘটনাস্থলেই তাজুল ইসলাম মারা যান।