নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় ১১ কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোম্পানীগঞ্জ শাখা সোমবার, ৭ অক্টোবর উপজেলা সদরের থানা পয়েন্টে এ মানবন্ধনের আয়োজন করে।
জাকির হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জাকির আহমদ, সুলেমান আহমদ, আরিফ হাসান জুবায়ের, দিলোয়ার হোসেন দিদার, মো রাজন মিয়া, সোহাগ আদনান, শাহজাহান আহমদ ও নাসির আহমদ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এই দুটি মিথ্যা মামলা দায়েরের পিছনে কোম্পানীগঞ্জ থানার সাবেক ওসি মো বদিউজ্জামান ও এক যুবদল নেতার হাত রয়েছে।
মানববন্ধবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন।