মৌলভীবাজার প্রেসক্লাবে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদের স্মরণ ও দোয়া

প্রকাশিত October 5, 2024
মৌলভীবাজার প্রেসক্লাবে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদের স্মরণ ও দোয়া

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণে মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৫ অক্টোবর (২০ আশ্বির) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের আহবায়ক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও সদস্য মু ইমাদ উদ দীনের যৌথ সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক–সুজন সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডা ছাদিক আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহউর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জ্যেষ্ঠ সাংবাদিক আজাদুর রহমান আজাদ, ইমজার সভাপতি তমাল ফেরদৌস দুলাল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মো শাহজাহান মিয়া, আব্দুল ওয়াদূদ, আব্দুল কাইয়ুম, সাইফুল ইসলাম, দুরুদ আহমদ, পৌর বিএনপির সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, আব্দাল মাহবুব কোরেশী, প্রচার সম্পাদক মো রেজাউল করিম রেজা, আহত শিক্ষার্থীদের অভিভাবক মো ইউছুফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধি আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা মো আব্দুস ছালাম, আন্দোলনকালে গুলিতে আহত শিক্ষার্থী আরিফ আহমদ, জাকারিয়া হোসেন ইমন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা কমিটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো নিয়ামুল হক প্রমুখ। জাগরণী ইসলামী সংগীত পরিবেশন করেন, বাংলা টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, জামেয়া দ্বীনিয়ার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মামদূদ আহমদ রাফিদ এবং জেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান আহমদ।