মৌলভীবাজারে লন্ডন বরোর কাউন্সিলর জিলানী চৌধুরীর সঙ্গে মতবিনিময়

প্রকাশিত October 3, 2024
মৌলভীবাজারে লন্ডন বরোর কাউন্সিলর জিলানী চৌধুরীর সঙ্গে মতবিনিময়

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : ইজলিংটন ইউকে লন্ডন বরোর কাউন্সিলর জিলানী চৌধুরীর সঙ্গে মৌলভীবাজারের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৩ অক্টোবর (১৮ আশ্বিন) বিকেলে জিলানী চৌধুরী প্রেসক্লাবে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ। সাবেক সাধারণ সম্পাদক, এন টিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইমজা সভাপতি ফেরদৌস আহমদ দুলাল, সাংবাদিক ড ছাদিক আহমদ, আজাদুর রহমান আজাদ, সৈয়দ হুমায়েদ আলী শাহিন, ইমজার সাবেক সাধারণ সম্পাদক বকসি মিছবাউর রহমান, মো নজরুল ইসলাম মুহিব, মু ইমাদ উদ্দিন, মাহবুবুর রহমান রাহেল, সাইফুল ইসলাম, মো শাহজাহান ও আব্দুল ওয়াদুদ। ইসলামী সংগীত পরিবেশন করেন, বাংলা টিভির জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন।