আনজুমান আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সভায় উইকেন্ড মাদরাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত

প্রকাশিত October 1, 2024
আনজুমান আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সভায় উইকেন্ড মাদরাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত

মোজাম্মেল আলী, কার্ডিফ, ইউকে : আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস শাখার এক সভা ২৯ সেপ্টেম্বর কার্ডিফ জালালিয়া মসজিদে অনুষ্ঠিত হয়।
শাখার প্রেসিডেন্ট হাফিজ ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসার মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ, আসকর আলী, শেখ আতিকুজ্জামান, কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নূরুল ইসলাম, জিলু মিয়া, আবু বকর, হাফিজ জালাল উদ্দিন, কিবরিয়া শাহ, ক্বারী মোজাম্মেল আলী, আব্দুস সামাদ ও কামরুল ইসলাম বাবু।
সভায় নতুন প্রজন্মের ইসলামী শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে একটি উইকেন্ড দারুল কিরাত মাদরাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।