নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ইন্টারনেট সপ্তাহ

প্রকাশিত May 18, 2017
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ইন্টারনেট সপ্তাহ

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে ইন্টারনেট সপ্তাহ উদযাপন উপলক্ষে ইন্টারনেটের সঠিক এবং নিরাপদ ব্যবহার ও ‘শেখ হাসিনার উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশ’ র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জে কে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজিনা সারোয়ার, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম ও নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমুখ।
অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।