বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামে মৃত শাহনেওয়াজ চৌধুরীর বসতবাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
রবিবার, ২২ সেপ্টেম্বর (৭ আশ্বিন) সকালে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় শিবগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মৃত শাহনেওয়াজের সহধর্মিনী সুহেনা চৌধুরী, রুবন চৌধুরী, ছবির মিয়া, নিজাম মিয়া, সুহেল মিয়া, খলিল চৌধুরী, রিজু মিয়া ও প্রবীর দাস।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে প্রশাসনের নিকট দাবি জানান।