১৪ বছর পর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে

প্রকাশিত September 22, 2024
১৪ বছর পর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব হবিগঞ্জে

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের ১৪ বছর পর হবিগঞ্জে আগমন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো শনিবার, ২১ সেপ্টেম্বর দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে এই মাহফিলের আয়োজন করে।
জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক কামাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। অন্যদেi মধ্যে বক্তব্য রাখেন, সৌদি আরবের জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লা, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী।
আহমেদ আলী মুকিব দেশে ফিরে নিজ জেলা হবিগঞ্জে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।