হেফাজতে ইসলামের ১০১ সদস্য বিশিষ্ট শাল্লা উপজেলা কমিটি গঠিত

প্রকাশিত September 16, 2024
হেফাজতে ইসলামের ১০১ সদস্য বিশিষ্ট শাল্লা উপজেলা কমিটি গঠিত

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় হেফাজতে ইসলামের উপজেলা কমিটি গঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার, ১৬ সেপ্টেম্বর (১ আশ্বিন) শাল্লা থানা মসজিদের দ্বিতীয় তলায় মাওলানা বজলুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা নাজমুল ইসলাম জাহিদের সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সহসভাপতি শায়খ আব্দুল ওয়াহাব, শায়খ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, হাফিজ হোসাইন আহমদ, মাওলানা ইকরাম, হাফিজ আবুল কাশেম, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা মুয়াজ্জম হোসাইন প্রমুখ।
সভায় উপস্থিতি শতাধিক উলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে মাওলানা বজলুর রহমানকে সভাপতি, মাওলানা নাজমুল ইসলাম জাহিদকে সাধারণ সম্পাদক, মাওলানা আশিকুর রহমান আশিকীকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা মাওলানা ইলিয়াস আহমদকে অর্থ সম্পাদক ও মাওলানা আবু তাহের আল হাবিবীকে প্রচার সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট সংগঠনের শাল্লা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
শায়খ আজিজুর রহমানের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।