আলীমুল এহছান চৌধুরীর শাশুড়ির মৃত্যুতে সিলেট চেম্বারের শোক প্রকাশ

প্রকাশিত September 11, 2024
আলীমুল এহছান চৌধুরীর শাশুড়ির মৃত্যুতে সিলেট চেম্বারের শোক প্রকাশ

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি আলীমুল এহছান চৌধুরীর শাশুড়ির মৃত্যুতে সিলেট চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিন্টু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।