মোজাম্মেল আলী, কার্ডিফ, ইউকে : ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত-২০২৪ এর ফলাফল ঘোষণা এবং সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকের অনুমোদিত শাখা কমিটির চেয়ারম্যান লিলু মিয়ার সভাপতিত্বে এবং কার্ডিফ বাংলা অনলাইনের সম্পাদক ক্বারী মো মোজাম্মেল আলী ও মাওলানা আসাদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন, লতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক। কুরআন তেলাওয়াত করেন, রাবে জামাতের শিক্ষার্থী খাদিজা আলী নুহা ও নাসির উদ্দিন এবং ছানি জামাতের ছাত্র মুহসীন আলী। নাশিদ পরিবেশন করেন, হুমায়রা আলম, আব্দুল শাহিন ও সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হান্নান শহীদুল্লাহ ও শেখ আনোয়ার, জালালিয়া মসজিদের ইমাম ও খতিব, শাখার নাজিম ও প্রধান ক্বারী মাওলানা আব্দুল মুক্তাদির, বাংলাদেশ এসোসিয়েশন কার্ডিফের সাধারণ সম্পাদক হারুন তালুকদার, কাউন্সিলর দিলোয়ার আলী, ইউকে বিডি টিভির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক মকিস মনসুর, মসজিদ কমিটির সেক্রেটারি মুহিবুর ইসলাম, অন্যতম সদস্য আফজল খান, সাংবাদিক রফিকুল ইসলাম, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সেক্রেটারি আনসার মিয়া, কমিউনিটি সংগঠক সেলিম আহমদ প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রাবে জামাতের ছাত্র কুইন মেরি ইউনিভার্সিটির স্টুডেন্ট নাবিল চৌধুরী।
পরে জামাতে সুরা থেকে রাবে পর্যন্ত পাঁচটি ক্লাসের পরীক্ষায় উত্তীর্ণ এবং কিরাত, নাশিদ ও আজান প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, মেডেল ও ট্রফি হাতে তুলে দেওয়া হয়।