মাধবপুরে যুবতীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার || সন্দেহ আত্মহত্যা

প্রকাশিত August 30, 2024
মাধবপুরে যুবতীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার || সন্দেহ আত্মহত্যা

মাধবপুর প্রতিনিধি : হবিগন্জের মাধবপুর উপজেলায় এক যুবতীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৯ আগস্ট দুপুরে পুলিশ উপজেলার জগদীশপুর চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, যুবতী চা বাগান এলাকার মনু মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (১৭)। সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর কারণ জানা যায়নি।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগন্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে।