সুনামগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত August 26, 2024
সুনামগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা ও পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে সুনামগঞ্জে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ২৬ আগস্ট (১০ ভাদ্র) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের শ্রী শ্রী কালিবাড়ি নাটমন্দির প্রাঙ্গণে তিনটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনশতাধিক শিশু অংশগ্রহণ করে।
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রাধাপদ সূত্রধরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মণিকাঞ্চন দাস ও মিঠুন চৌধুরীর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার এম এন মোর্শেদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।