শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে মাধবপুরে বিএনপির সমাবেশ

প্রকাশিত August 16, 2024
শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে মাধবপুরে বিএনপির সমাবেশ

মাধবপুর প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার জন্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে বিএনপি অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার, ১৫ আগস্ট (৩১ শ্রাবণ) দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি ও অন্যরা।
এ সময় উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচছাসেবক দলসহ বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।