বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহতদের পাশে সিলেট চেম্বার নেতৃবৃন্দ

প্রকাশিত August 13, 2024
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহতদের পাশে সিলেট চেম্বার নেতৃবৃন্দ

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহতদের খোঁজ-খবর নিতে ও তাদের চিকিৎসার্থে সহযোগিতায় এগিয়ে এসেছে।
গত ১১ আগস্ট বিকেলে আহতদের দেখতে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালে যান সংগঠনের নেতৃবৃন্দ। তারা আহতদের খোঁজ-খবর নেন এবং সিলেট চেম্বারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার্থে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বারের সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), আমিনুর রহমান (লিপন), মো আব্দুস সামাদ, কাজী মো মোস্তাফিজুর রহমান, আরিফ হোসেন, মো মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক ও মোহাম্মদ নূরুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি