বন্যার্তদের মাঝে আমেরিকা-আছিরগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্টের চাল বিতরণ

প্রকাশিত August 2, 2024
বন্যার্তদের মাঝে আমেরিকা-আছিরগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্টের চাল বিতরণ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নে বন্যাকবলিতদের মাঝে আমেরিকা-আছিরগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, ১ আগস্ট সকালে উপজেলার আমকোনা সরকারি-২ প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
আমেরিকা-আছিরগঞ্জ ওয়েল ফেয়ার ট্রাস্টের এই উপহার বিতরণকালে অতিথি হিসেবে ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলু, আব্দুল মুমিত মেম্বার, দিলবি বেগম মেম্বার, বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী, মনসুর আহমদ, ইমন আহমদ, শাকিল আহমদ, ময়নুল ইসলাম লাল, লিটন আহমদ, শাহার উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি