‘মিনিস্টার বাড়ি’র আব্দুল বারী শিবলির মৃত্যুতে সিসিক মেয়রের শোক প্রকাশ

প্রকাশিত July 28, 2024
‘মিনিস্টার বাড়ি’র আব্দুল বারী শিবলির মৃত্যুতে সিসিক মেয়রের শোক প্রকাশ

সিলেট মহানগরীর পাঠানটুলা ‘মিনিস্টার বাড়ি’র আব্দুল বারী শিবলির মৃত্যুতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
রবিবার, ২৮ জুলাই (১৩ শ্রাবণ) এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আব্দুল বারী শিবলি বিকেল ৩টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ‘মিনিস্টার বাড়ি’র মরহুম আব্দুল লতিফের চতুর্থ ছেলে এবং পাঠানটুলা কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি