যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শিল্প বিল্পবে অন্যতম ভূমিকা ছিল নূরুল ইসলামের

প্রকাশিত July 15, 2024
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শিল্প বিল্পবে অন্যতম ভূমিকা ছিল নূরুল ইসলামের

দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ ৪১টি প্রতিষ্ঠানের কর্ণধার, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শিল্প বিল্পবে তার অন্যতম ভূমিকা ছিল।
রবিবার, ১৪ জুলাই বাদ আসর যুগান্তর ও যমুনা টেলিভিশন সিলেট ব্যুরোর উদ্যোগে এই আলোচনা সভ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, নূরুল ইসলাম শুধু ব্যক্তি জীবনে সফল সংগ্রামী ছিলেন না-বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধেও ঝাঁপিয়ে পড়েছিলেন।
আপসহীনতার সঙ্গে সত্যের পথে অবিচল রেখে দৈনিক যুগান্তর ও যমুনা টিভিকে তিনি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে পরিণত করেছেন বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।
দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহের সভাপতিত্বে ও যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি সজল ছত্রী, সহসভাপতি আনিস রহমান, দৈনিক যুগান্তরের স্টাফ রির্পোটার আজমল খান, দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান ইয়াহইয়া মারুফ, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ আলী, সাবেক সভাপতি যুগান্তরের স্টাফ ফটোগ্রাফার মামুন হাসান ও দৈনিক যুগান্তরের সিলেট বিভাগীয় এজেন্ট, আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন ব্লু ওয়াটার শপিং সিটি মসজিদের ছানি ইমাম হাফিজ ওয়ারিসুল আম্বিয়া।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, জ্যেষ্ঠ সাংবাদিক সিরাজুল ইসলাম, সময় টিভির সিনিয়র ক্যামেরাপার্সন দিগেন সিংহ, চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার আজহার উদ্দিন শিমুল, সময় টিভির রিপোর্টার আমিনুল ইসলাম ও অপু বণিক, এখন টিভির রিপোর্টার শাহ্ রাকিবুল হাসান রাফি, এনটিভির চিত্র সাংবাদিক মো মোজাম্মেল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির রিপোর্টার রানা মজুমদার বাপ্পি, যুক্তধারার যুগ্ম বার্তা সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, যুক্তধারার সমন্বয়ক ও দৈনিক জাগ্রত সিলেটের স্টাফ রিপোর্টার রঞ্জন সিংহ, যুক্তধারার রিপোর্টার ও দৈনিক জাগ্রত সিলেটের স্টাফ রিপোর্টার সুরাইয়া আক্তার রিমা, যুক্তধারার রিপোর্টার তাজকিরা জান্নাত সুইটি, সময় টেলিভিশনের শামিম আহমদ ও আলম হোসেন, যুগান্তরের স্বজন রুহিত সিংহ ও নূর হোসেন রাব্বী। সংবাদ বিজ্ঞপ্তি