ব্রিটেনের কার্ডিফে বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস প্রদান

প্রকাশিত July 14, 2024
ব্রিটেনের কার্ডিফে বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস প্রদান

আতিকুল ইসলাম, কার্ডিফ (ওয়েলস), যুক্তরাজ্য : ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের দি হ্যাঁভ কমিউনিটি সেন্টারে বিপুল সংখ্যক জনসাধারণের অংশগ্রহণে ও ওয়েলস কার্ডিফ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় শনিবার, ১৩ জুলাই দিনভর কনস্যুলার সার্ভিস প্রদান করা হয়েছে।
বামিংহামে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ নাজমুস সাকিবের সার্বিক ব্যবস্থাপনায় ও নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তা হাসান মোহাম্মদ হুমায়ুন কবির, কনস্যুলার কোঅর্ডিনেটর ইশতিয়াক আকবর, পাসপোর্ট ও ভিসা সহকারী ফজলে এলাহী ও আহমাদ উল্লাহ সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত থেকে সার্ভিস প্রদান করেন।
ওয়েলস বাংলাদেশ কমিউনিটি সংগঠক, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কনস্যুলার সার্ভিসে স্বেচ্ছাসেবক হিসাবে সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনার মুজিবুর রহমান মুজিব, অন্যতম নেতা সৈয়দ আশরাফ আলী, সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান খসরু, বিশিষ্ট ব্যবসায়ী জালাল মিয়া, দিলওয়ার চৌধুরী, খিজির আহমদ প্রমুখ।
এবারের সার্ভিসে তিন শতাধিক লোককে বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড, বার্থ সার্টিফিকেট, পাওয়ার অব অ্যাটর্নি, দ্বৈত নাগরিকত্ব আবেদন গ্রহণ, ডকুমেন্ট সত্যায়ন ও সংশোধন ইত্যাদি সেবা প্রদান করেন হাইকমিশনের কমকর্তাবৃন্দ। এতে বয়স্ক ও ভ্রমণ করতে অক্ষম অনেকেই বিশেষভাবে উপকৃত হয়েছেন।
দিনভর কনস্যুলার সার্ভিস প্রদানকালে কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলাওর আলী, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাপ্তান মিয়া, ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় ইয়ুথ সেক্রেটারি আবুল কালাম মুমিন, সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির, সাউথ ওয়েলস সহসভাপতি আব্দুল বারিক ও ওয়েলস ছাত্রলীগের সভাপতি বদরুল হক মনসুর সহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।