মৌলভীবাজারে ইউপি উপনির্বাচন ২৭ জুলাই || প্রতীক বরাদ্দ || ভোটগ্রহণ ইভিএমে

প্রকাশিত July 13, 2024
মৌলভীবাজারে ইউপি উপনির্বাচন ২৭ জুলাই || প্রতীক বরাদ্দ || ভোটগ্রহণ ইভিএমে

বিশেষ প্রতিবেদক : মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চার চেয়ারম্যান প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী ১১ জুলাই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক প্রতীক বরাদ্দ দেন।
প্রার্থীরা প্রতীক নিয়েই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েন।
প্রার্থীদের মধ্যে খবরুহ আহমদ কোরেশী ‘মোটর সাইকেল’, তোফায়েল আহমেদ ‘ঘোড়া’, মো সেজুল আহমদ ‘চশমা’ ও মো দেলওয়ার হোসেন বাচ্চু ‘অনাারস’ প্রতীক পেয়েছেন।
এছাড়াও বড়লেখা দক্ষিণ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে, রাজনগর ইউনিয়ন পরিষদে ২ নম্বর ওয়ার্ড মেম্বার পদে, কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদে ৪ নম্বর ওয়ার্র্ড মেম্বার পদে এবং জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদে ৭ নম্বর ওয়ার্ড মেম্বার পদে উপনির্বাচনের প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আগামী ২৭ জুলাই এ ২ ইউনিয়ন ও ৩ ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, ইভিএমে ভোট গ্রহণ করা হবে।