মাধবপুরে সেই আলোচিত মা ও মেয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ || বিচার দাবি

প্রকাশিত July 9, 2024
মাধবপুরে সেই আলোচিত মা ও মেয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ || বিচার দাবি

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আলোচিত মা সালমা বেগম বকুল ও মেয়ে জান্নাতুল ফেরদৌস জোনাকির বিচার দাবি করা হয়েছে।
সোমবার, ৮ জুলাই বিকেলে মাধবপুরে সংবাদ সম্মেলন করে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামের হাবিব মিয়ার পরিবারের লোকজন এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে হাবিব মিয়ার চাচা মুহিবুল মিয়া অভিযোগ করেন, সালমা বেগম বকুল ও জান্নাতুল ফেরদৌস জোনাকি বিয়ে করা ও বিদেশে পাঠানোর নামে লোকজনের সঙ্গে প্রতারণাসহ নানা অপকর্ম করছে। এক পর্যায়ে হাবিব মিয়াকে বিয়ে করে তার নিকট থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়। পরে তাকে পুরুষাঙ্গ কেটে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় মা ও মেয়ে গ্রেফতার হয়; কিন্তু জামিনে বের হয়ে তারা মামলার বাদি হাবিব মিয়াকে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মামলা তুলে না নিলে হাবিব মিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেওয়া হচ্ছে।