বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বাংলাদেশ যুবমহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার, ৬ জুলাই (২২ আষাঢ়) দুপুর ১২টায় জেলা যুবমহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না ও সাধারণ সম্পাদক, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত মরিয়মের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
পরে ঐতিহ্য জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাত মরিয়মের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ অর্থ সম্পাদক সানজানা রায়হান প্রমিশা, জামালগঞ্জ উপজেলা সভাপতি শাহানা আল আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক লতিফা বেগম ও বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি ফুলমালা।