সিলেট মহানগরীর মদিনা মার্কেট এলাকায় আসহাব ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ছালেউর রহমান ও ফেরদৌস চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
মানবিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাদের সম্মানে শনিবার, ৬ জুলাই (২২ আষাঢ়) একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ। আসহাব ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীরের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আফিক জিন্নুল আহাদ দানিয়াল, অধ্যাপক খসরুজ্জামান, আব্দুল জলিল, আব্দুল বাসিত মহসিন, লুৎফুর রহমান, এহতেশামুল হক কামিল, শাহজাহান হোসেন সাজু, মাওলানা হিফজুর রহমান, ছাদেকুর রহমান, মিজানুর রহমান টিটু, আলাউদ্দিন আহমদ সুমন ও মাহবুবুর রহমান জুবায়ের। সংবাদ বিজ্ঞপ্তি