শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে হিরো ক্লাবের ৩৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ও সদস্য সচিব বদর উদ্দিনের টিমের মধ্যে ঘরোয়া লীগ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১ জুলাই (১৭ আষাঢ়) শাল্লা সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে ০২-০২ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-১ গোলে বদর উদ্দিনের টিমকে পরাজিত করে সাইফুল ইসলামের টিম চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন উজ্জ্বল রায়।
খেলা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট অবনী মোহন দাস, বিশেষ অতিথি শিক্ষক অনাদি তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী বনমালী সরকার, বাহাড়া ইউনিয়ন পরিষদ মেম্বার হাবিবুর রহমান ও অন্যান্য অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি টেলিভিশন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। বিপুল সংখ্যক দর্শক প্রতিটি খেলা উপভোগ করেন।