নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৬৮ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার আভিযানিক দল ২৭ জুন অভিযান পরিচালনা করে এই ফেনসিডিল উদ্ধার করে। এসময় বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর, মীরবাড়ী এলাকার ছানাউল্লাহকে (৪৫) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে র্যাব-৯ তথ্য বিবরণীতে উল্লেখ করেছে।