সুনামগঞ্জে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিলেটের অভিযানে ৮৪ হাজার ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি জব্দ হয়েছে।
৭ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমানের নেতৃত্বে বুধবার, ২৬ জুন ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ললিয়ারপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বাগমারা জামে মসজিদের পশ্চিম পাশে পাকা রাস্তায় চেক পোস্ট করাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩টি মোটরসাইকেল রেখে অজ্ঞাতনামা আসামীগণ পালিয়ে যায়।
পরে মোটরসাইকেলগুলোতে রাখা ৪টি কার্টনভর্তি ৮৪ হাজার শেখ নাসির উদ্দিন পাতার বিড়ি ও মোটরসাইকেলগুলো জব্দ করা হয়। তথ্য বিবরণী